1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

গভ. ল্যাবরেটরি হাইস্কুলের এস এস সি-২০২৫ জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি ল্যাবরেটরিয়ানদের সংবর্ধনা প্রদান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৩২৯ বার পঠিত

মোঃ মামুন মোল্লা বাংলার চেতনা নিউজ খুলনা।

খুলনা গভঃ ল্যাবরেটরি হাইস্কুলের এস এস সি-২০২৫ জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি ল্যাবরেটরিয়ানদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ১৬ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের পরিদর্শক ড. মো: কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার এস, এম, ছায়েদুর রহমান, মাধমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যাশোরের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) শেখ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) শামীমা হক ও জেলা শিক্ষা অফিসের প্রধান সহকারী শেখ শাহিনের রহমান ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ আবু হানিফের সভাপতিত্বে অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিখক এস এম জহুরুল ইসলাম, এস এম সাইফুজ্জামান, অরবিন্দ হালদার, রিক্তা রানী রায়, মোঃ সামসুর রহমান, সনজয় কুমার মন্ডল, প্রতিভা সাহা, সাইফুল্লাহ তারেক।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা যুবাইর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত ল্যাবরেটরিয়ানদের মধ্যে অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন রুকাইয়া সাইদুল সিথী, রাফসান ইসলাম, রায়হানুল ইসলাম রাফি।
অনুষ্ঠানে এস এস সি-২০২৫ জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি ল্যাবরেটরিয়ানদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
প্রথমবারের মতো বিদ্যালয়ের এ উদ্যোগকে কৃতি ল্যাবরেটরিয়ান এবং অভিভাবকগণ স্বাগত জানিয়ে এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আহ্বান জানান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park