1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

খু মে বি- ভিসির পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২২২ বার পঠিত

ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি,||

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে চিকিৎসক সমাজ ও খুলনাবাসী। সোমবার দুপুর পৌনে দুইটায় ‘খুলনাবাসী’র ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে ভিসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগ দাবি করা হয়।

মাবনবন্ধনে বক্তারা বলেন, দলীয় বিবেচনায় এবং আলোচিত শেখ বাড়ির আর্শিবাদপুষ্ট অযোগ্য মাহবুবুর রহমানকে এই বিশ্ববিদ্যালয়ে ভিসি বানা‌নো হয়। দুর্নীতিবাজ  ভিসির তত্তাবধায়নে যেভাবে বিশ্ববিদ্যালয় চালানো হচ্ছে তা‌তে চিকিৎসক সমাজসহ খুলনাবাসী উদ্বিগ্ন। বক্তারা বলেন, এই বিশ্ববিদ্যালয়ে আওয়ামী আমলে অবৈধ নিয়োগকে সম্পূর্ণ বাতিল করতে চায় খুলনার জনগণ।

তারা বলেন, একটি বিশেষ বাড়ির কোন নিয়োগকে আমরা মানতে পারি না এবং মানব না। মানববন্ধনে চিকিৎসকরা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। না হলে সাধারণ চিকিৎসক সমাজ খুলনাবাসীকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএমএ’র  সাবেক সভাপতি ডা. রফিকুল ইসলাম বাবুল।

সাংবাদিক রকিবুল ইসলাম মতির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চিকিৎসক নেতা ও ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা. এস এম আকারামুজ্জামান, খুলনা স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক ডা. এনামুল কবির, ডা. বাপ্পি, ডা. আমান, ২৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শেখ মনিরুজ্জামান, এ বি এম জাকির, হুমায়ুন কবির, আশরাফুল ইসলাম নুর, লায়লা পারভীন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park