1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনা–৪ আসনে ধানের শীষের পক্ষে শ্রমিক দলের গণসংযোগ জোরদার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৪ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা–৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলালের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে ২নং শ্রীফলতলা ইউনিয়ন শ্রমিক দল।

২ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত শ্রীফলতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব আবু জাফর দাদাভাই।

গণসংযোগকালে ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিটন শেখ, যুগ্ম আহ্বায়ক ইকরাম হালদার ও জাকার মল্লিক উপস্থিত ছিলেন। এছাড়া শ্রমিক দলের সদস্য ওলি শেখ, নেতা আকতার ফকিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

প্রচারণার সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে এলাকাবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তারা বিএনপির রাজনৈতিক অবস্থান, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি এবং প্রার্থী আজিজুল বারী হেলালের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

এ সময় ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব আবু জাফর দাদাভাই বলেন,“আমরা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলছি। ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি, জনগণের ভোটে আজিজুল বারী হেলাল বিজয়ী হবেন।”

স্থানীয় শ্রমিক দলের নেতাকর্মীরা জানান, ধারাবাহিক এই গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে খুলনা–৪ আসনে ধানের শীষের পক্ষে জনসমর্থন আরও জোরালো হবে বলে তারা প্রত্যাশা করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park