
মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
খুলনার রাজনীতিতে আলোচিত নাম এস এম শফিকুর রহমান মুশফিক, তিনি আগামী ত্রয়োদ্শ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -২ স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার জন্য আবারও আলোচনায় এসেছে। দীর্ঘ দিন যাবৎ ঢাকায় বসবাস করলেও খুলনাবাসীর প্রতি ভালোবাসা থেকেই আবারও নির্বাচনী মাঠে নামছেন বলে জানিয়েছেন এই আলোচিত রাজনীতিক এস এম শফিকুর রহমান মুশফিক।
জাতীয় পার্টির মহানগর শাখা সাবেক সভাপতি শেখ আবুল কাশেম হত্যা মামলার আসামি হিসেবে দীর্ঘ সময় আলোচনায় ছিলেন মুশফিক। কখনো বিএনপি,কখনো জাতীয় পার্টি, আবার কখনো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তিনি বার বার আলোচনায় এসেছেন।
সর্বশেষ ২০২৩ সালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র পদে জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তিনি পরবর্তীতে উচ্চ আদালতে মামলাও দায়ের করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে এস এম মুশফিকুর রহমান বলেন,“আমি সংসদ সদস্য হয়ে ক্ষমতা ভোগ করতে নয়, জনগণকে কিছু দিতে চাই। খুলনা শহরের সীমাহীন সমস্যায় জর্জরিত, মানুষের পাশে থেকে কাজ করাই আমার উদ্দেশ্য। আমাকে দায়িত্ব দিলে আমি জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করব।”নিজের অতীত ও রাজনৈতিক যাত্রা নিয়ে মুশফিক বলেন, “এই শহরে আমি বড় হয়েছি। খুলনা আর্ট কলেজে পড়ার সময় থেকেই রাজনীতির হাতে খড়ি। জীবনের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে আজও মানুষের ভালো বাসাতেই বেঁচে আছি। আমি কারও জমি দখল,ঘের লুট, টেন্ডারবাজি বা বলপ্রয়োগের রাজনীতি করি না।”
উল্লেখ্য, নব্বই দশকে ছাত্রদলের রাজনীতি দিয়ে মুশফিকের রাজনীতিতে প্রবেশ। ১৯৯৫ সালে মহানগর জাপার সাধারণ সম্পাদক শেখ আবুল কাশেম হত্যা মামলায় তার নাম আসার পর তিনি দীর্ঘ ২২ বছর আত্মগোপনে থাকেন। পরে ২০১৭ সালে দেশে ফিরে জাতীয় পার্টিতে যোগ দেন এবং ২০১৮ সালের কেসিসি নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পান।
খুলনায় তার পোশাক, পরিচ্ছদ,চলাফেরা সবসময়ই আলোচনার বিষয়। সাদা পাঞ্জাবি-পায়জামা ও লম্বা দাড়িতে তার অনন্য উপস্থিতির জন্য খুলনার মানুষ তাকে আলোচিত ‘মুশফিক’ নামে চেনে।
নিজের জনপ্রিয়তা ও সমর্থন নিয়ে তিনি আশাবাদী। বলেন, “আমি এই শহরের উন্নতি আর মানুষের সম্মান রক্ষার দায়িত্ব নিতে চাই। আলোচনা-সমালোচনায় আমি বিচলিত নই, কাজই হবে আমার জবাব।”
খুলনা-২ আসনের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে এসেছেন এস এম মুশফিকুর রহমান মুশফিক-যার প্রত্যাবর্তন আবারও জমিয়ে তুলেছে খুলনার নির্বাচনী মাঠ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -২ আসনে ইতিমধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মন্জুকে মনোনয়ন দিয়েছে। অন্য দিকে বাংলাদেশ ইসলামী মনোনয়ন দিয়েছে মোঃ জাহাঙ্গীর হুসাইন হেলালকে মনোনয়ন দিয়েছে। তবে এখনও এনসিপি কাউকে মনোনয়ন চুড়ান্ত করেনি। এই আসনে বর্তমান প্রার্থী তিন জনের নাম শোনা যাচ্ছে।।