1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনা-১ বিএনপির প্রার্থী হিসেবে আমির এজাজ খান সমার্থকদের মাঝে উৎসবের আমেজ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে দীর্ঘদিনের জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অবশেষে তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলটির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন দাকোপ– বটিয়াঘাটার জনপ্রিয় মুখ, আন্দোলন-সংগ্রামের লড়াকু নেতা, বিএনপির দুর্দিনের কান্ডারী আলহাজ্ব আমির এজাজ খান।

মনোনয়ন ঘোষণার পর থেকেই পুরো দাকোপ ও বটিয়াঘাটা জুড়ে বিএনপি সমর্থকদের মধ্যে দেখা গেছে আনন্দ-উল্লাস। স্থানীয় নেতাকর্মীরা জানান,দীর্ঘদিন ধরেই তৃণমূলের প্রত্যাশা ছিল আমির এজাজ খানকে নিয়ে। তিনি শুধু রাজনৈতিক ভাবে নয়, সামাজিক ভাবেও এলাকাবাসীর কাছে একজন গ্রহণযোগ্য,পরিচ্ছন্ন ও নিবেদিত প্রাণ ব্যক্তি হিসেবে পরিচিত।

মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই খণ্ড খণ্ড আনন্দ মিছিল,নেতাকর্মীদের মিষ্টি বিতরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের জোয়ার সৃষ্টি হয়েছে। তৃণমূল পর্যায়ে অনেকেই মনে করছেন,এই মনোনয়ন খুলনা-১ আসনে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও চাঙ্গা করবে।এলাকার বিএনপি নেতারা জানিয়েছেন, দলের এই সিদ্ধান্তে তারা উচ্ছ্বসিত এবং নির্বাচনী প্রস্তুতি ইতোমধ্যে জোরদার করা হচ্ছে। সমর্থকদের প্রত্যাশা আসন্ন নির্বাচনে আমির এজাজ খানের নেতৃত্বে খুলনা-১ আসনটি ঘুরে দাঁড়াবে নতুন প্রত্যাশা ও রাজনৈতিক উত্তাপে।

নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে এলাকায় রাজনৈতিক পরিবেশ আরও উষ্ণ হয়ে উঠেছে। আমির এজাজ খান খুলনা জেলা বিএনপির সাবেক আহবায়ক ছিলেন। তিনি হিন্দু অধ্যাশীত খুলনা-১ এর বিএনপির শুন্য থেকে তিনি প্রায় বিজয় পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছে। এই আসনটি ছিলো অন্য দলের ঘাটি। তার কর্মী সমার্থকদের মন্তব্য আগামীতে এই আসনে ধানের শীষের বিজয় হবে।

উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন বলেন,ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। তিনি খুলনা -১ আসনে প্রার্থী নির্বাচনে মোটেও ভুল করেননি। আমি দলের উপজেলা কমিটির সদস্য সচিব হিসেবে ঘোষণা করছি,আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের এমপি হিসেবে আমীর এজাজ খানকে আমরা উপহার দেবো ইনশাল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park