1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনা-সাতক্ষীরা মহাসড়ক জনজীবনে অভিশাপ হয়ে দাড়িয়েছে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১০৭ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

খুলনা সাতক্ষীরা হাইওয়ে এখন এ অঞ্চলের জনজীবনে মৃত্যুর ফাঁদে পরিনত হয়েছে। প্রতি কিলোমিটার ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তা নির্মাণের একবছরেই ভাঙা শুরু, দুই বছরে গর্ত, তিন বছরে খানাখন্দ, চার বছরে কর্দমাক্ত,
প্রায় প্রতিদিন গাড়ি উল্টে যাচ্ছে, প্রাণহানি ঘটছে, উপায় নেই, এভাবেই চলতে হচ্ছে।
ডুমুরিয়ার একজন গুনি মানুষ হারুন-অর-রশীদ খান বলেন, তবে আর কতো দিন?
খুলনা সাতক্ষীরা মহাসড়কটি দেখভালের জন্য কোনো কর্তৃপক্ষ আছে কী?
জিরো পয়েন্টের কাছাকাছি রাস্তার কোনো নমূনা নেই, বলা যায় চাষ করা ফসলের ক্ষেত। বৃষ্টির পানি জমে রাস্তা যেনো খালে পরিনত হয়েছে। রাস্তার অসংখ্য স্থান ভাঙাচোরা, গর্ত, ডোবা কাদায় ভরা। এছাড়া জিরো পয়েন্ট থেকে চুকনগর হয়ে সাতক্ষীরা পর্যন্ত রাস্তার অসংখ্য স্থানে ভাঙাচোরা, খানাখন্দ, কাদা পানি ইত্যাদি নিয়ে চলছে বহুদিন, তবুও মেরামতের উদ্যোগ নেই। কয়েক বছর ধরে জীবনের ঝুঁকি নিয়েই যানবাহন চলছে। ভাঙাচোরা রাস্তার কারনে প্রতিনিয়ত দুর্ঘটনায় যাত্রীরা প্রাণ হারাচ্ছেন। অথচ কর্তৃপক্ষের টনক নড়ছে না। এর থেকে পরিত্রাণের কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। যা অত্যন্ত বিব্রতকর ও দুঃখজনক বটে
বুঝলাম বিগত ফেসিস্ট আমলে দুর্নীতির মহাযজ্ঞে এসব হয়েছে। তা এখনকার স্বপ্নময় সরকার বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর আগে দয়া করে আমাদের এই গলার কাটা খুলনা-সাতক্ষিরা সড়কটি চলাচলের উপযোগী করে দিচ্ছেন না কেন? এক বছর পার হয়ে গেলো এখন তো আর কোমরে কুলোচ্ছে না।
জিরোপয়েন্ট সংলগ্ন সড়কের অবস্থা দেখলে বর্তমান দেশের অবস্থায় অনেকটা সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। নিকট ভবিষ্যতে এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে কিনা তা বোঝা মুশকিল।
কেউ কি আছেন? যারা নিজেদের কর্তৃপক্ষ ভাবেন, তারা কি একটু চোখ মেলে তাকাবেন? প্রতিনিয়ত জনদুর্ভোগ আর প্রাণহানি থেকে বাচাতে দয়া করে এগিয়ে আসুন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park