
আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা গ্রামের মানবিক ও কৃতি সন্তান মো: রবিউল ইসলাম ন্যাশনাল ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ (এনবিএফ বিডি)-এর ২০২৬ সেশনের আংশিক বোর্ড অব ডিরেক্টর্স প্যানেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন এই প্যানেল ঘোষণা করা হয়।
উক্ত ঘোষণার অংশ হিসেবে মো: রবিউল ইসলাম কে খুলনা সদর জেলা লিডার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তার সাংগঠনিক দক্ষতা, সক্রিয়তা ও দায়িত্বশীল ভূমিকার ভিত্তিতেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। এই নিয়োগের মাধ্যমে খুলনা সদর জেলায় এনবিএফ বিডি’র কার্যক্রম আরও সুসংগঠিত ও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।
আনুষ্ঠানিকভাবে মো: রবিউল ইসলাম বলে
দায়িত্ব যখন ভালোবাসার
আলহামদুলিল্লাহ, NBF-BD খুলনা জেলা লিডার* হিসেবে দায়িত্ব পেলাম।
ইনশাআল্লাহ খুলনার প্রতিটি কোণায় রক্তের অভাবে যেন একটি প্রাণও না ঝরে, সেই লক্ষ্যে কাজ করে যাবো।
আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি,
খুলনা জেলার লিডার* হিসেবে মনোনীত করায় কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা।
খুলনাবাসীর জন্য ২৪/৭ রক্তের সেবা নিশ্চিত করাই এখন আমার প্রধান লক্ষ্য আমার
কারো মা, কারো বাবা, কারো সন্তান যখন হাসপাতালে রক্তের জন্য কাতরাবেনা
আসুন, একসাথে খুলনাকে রক্তের অভাবমুক্ত করি
ন্যাশনাল ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ (এনবিএফ বিডি) সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।