1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনা শিরোমনি সার গুদাম ঘাট ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্টু ও শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন, # সভাপতি শামিম হোসেন এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন নির্বাচিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৬০ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা জেলা প্রতিনিধি বাংলার চেতনা নিউজ।

:শিরোমনি সার গুদামঘাট ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-৯১৯) ত্রি বার্ষিক নির্বাচন ১৭ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ বিশ বছর পর গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হওয়ায় অত্যান্ত উৎসব মুখর ও শান্তিপুর্নভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ এই তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপুর্ন নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতিকের শামিম হোসেন ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন ফিরোজ মোড়ল প্রাপ্ত ভোট-২৫, সাধারণ সম্পাদক পদে দোয়াত প্রতিকের মোঃ ইসমাইল হোসেন ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন সিংহ প্রতিকের সাইফুল ইসলাম পেয়েছে ৩৭ ভোট এবং কোষাধ্যক্ষ পদে টুপি প্রতিকের মোঃ সামসুর রহমান ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এরআগেবিনাপ্রতিদ্বন্দ্বিতায়সহ-সভাপতি পদে মোঃরাসেলগাজী, সহ-সাধারন সম্পাদক পদে মোঃ আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ বিয়াজুল হাওলাদার এবং প্রচার সম্পাদক পদে শেখ রাজা রহমান নির্বাচিত হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাংবাদিক মোঃ সাইফুল্লাহ তারেক বলেন, খুলনার খানজাহান আলী থানাধিন শ্যামগঞ্জ শিরোমনি শিল্পাঞ্চলের, শিরোমনি সারগুদাম ঘাট ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নে ত্রি-বার্ষিক নির্বাচন অত্যান্ত সুষ্ট ও শান্তিপুর্ণভাবে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ইউনিয়নের মোট ৭টি পদের মধ্যে ইতোমধ্যে ৩টি পদে সরাসরি গোপন ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ৪টি পদে চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ১৭ জুলাই সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকালে তাৎক্ষনিকভাবে ভোট গ্রহণ পর্যবেক্ষনে আসেন খুলনা বিভাগীয় সহকারী শ্রম পরিচালক মোঃ ফারুক হোসেন। ভোটগ্রহণ শেষে প্রতিদ্বন্দ্বি প্রার্থী, আইন শৃংখলা বাহিনীর সদস্য এবং গোয়েন্দা সংস্থার সদস্যদেও উপস্থিতিতে ভোট গণণা শুরু হয়। গণনা শেষে নির্বাচন চেয়ারম্যান ও তার সদস্যরা নির্বাচিতদেও নাম ঘোষনা করেন। ইউনিয়নের মোট ৯৩ জন ভোটারের মধ্যে ৯২জন ভোটার তাদেও মূল্যবান ভোট প্রদান করেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস ও আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন।এছাড়া ও নির্বাচন প্রক্রিয়া ও ভোটগ্রহণ পর্যবেক্ষন করেন জেলা জামায়াত্ েইসলামীর সহকারী সেক্রেটারীঅধ্যাপকমিয়া গোলাম কুদ্দুস, যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক মেম্বর শেখ আব্দুস সালাম, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান,আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা,খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দিন, খনাজাহান আলী থানা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সিয়াম হোসেন, বিএনপি নেতা নাছির উদ্দিন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
ভোট গ্রহণ সুষ্ট ও শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় আইন শৃংখলা বাহিনীর সদস্য, ইউনিয়নের সকল সদস্য সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্বাচন পরিচালনা কমিটি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park