
মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় কেএমপির লবণচরা থানার অফিসার ইনচার্জ মো: তুহিনুজজামান
এর সঠিক দিকনির্দেশনায় ৮ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে।
গতকাল মঙ্গলবার ১৩ ই জানুয়ারী বেলা ২ টার সময় কেএমপি খুলনার লবণচরা থানাধীন খুলনা- মোংলা মহাসড়কের সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে মেসার্স শেফা মেডিকেল এর সামনে পাকা ফুটপথের উপর আসামী মোঃ খলিল হাওলাদার (৪০), পিতা-মোঃ আমির হওলাদার,সাং-আলগী পাতাকাটা,থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর।
বর্তমান ঠিকানা নিউজ প্রিন্ট গেট (জনৈক মান্নান সাহেবের বাড়ীর ভাড়াটিয়া), থানা- খালিশপুর, জেলা-খুলনাকে গ্রেফতার করেন। তার হেফাজত ইহতে ৮ কেজি গাঁজা উদ্ধার করেন। যার বাজার মুল্য সাড়ে ৩ লাখ টাকা। গ্রেফতারকৃত আসামী মোঃ খলিল হাওলাদার (৪০) এর বিরুদ্ধে লবণচরা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। থানার ওসি জানান, আমাদের মাদক বিরোধী অভিযান অব্যহৃত রয়েছে।।