1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনা র‌্যাব-৬ গোপালগঞ্জ থেকে ধর্ষণ মামলার আসামি আটক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৪৯ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

গোপালগঞ্জ সদর থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারভুক্ত অন্যতম আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায়

জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১২ নভেম্বর ২০২৫ খ্রীস্টাব্দ ১৩:০০ ঘটিকায় র‍্যাব-৬, সিপিসি সদর, ভাটিয়াপাড়া ক্যাম্প ও র‍্যাব-১০, সিপিসি সদর, কেরানীগঞ্জ এর যৌথ আভিযানিক দল ঢাকা জেলার

দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাপুর নিউমার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গোপালগঞ্জ সদর থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি হৃদয় খাঁ (২০), পিতা: এয়াকুব খাঁ, সাং: পারচন্দ্র দিঘলিয়া, থানা ও জেলা : গোপালগঞ্জকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park