
মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
খুলনা জেলার রুপসা উপজেলার তিলক এলাকার মিমকো কার্বন কোম্পানির লিঃ এর পরিচালক হাজী মুহাম্মদ শাহজাহান শিকারী সম্প্রতি জমাজমি সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন রুপসা থানায়। অভিযোগে উল্লেখ করেন তিলক গ্রামের মৃত্যু জালাল উদ্দীনের পুত্র স্হানীয় ভুমিদস্যু
শেখ শাহজাহান মিমকো কার্বন কোম্পানির গোডাউন ও একটি ইউনিট শ্বশুর বাড়ির শরিকের সম্পত্তি হিসেবে দাবি করে আসছে। এবং বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে আসছে। তিনি আরও উল্লেখ করেন আমাদের জমির উপর মিমকো কার্বন কোম্পানি প্রতিষ্ঠানটি ২০১২ সাল থেকে সুনামের সহিত পরিচালনা করে আসছি।
যাহার ষ্টিক পাউডার চিন দেশে রপ্তানি করে আসছি। আমাদের এই প্রতিষ্ঠানে ৬০/৭০ শ্রমিক সুনামের সঙ্গে কাজ করেন। কিন্তু হঠাৎ শেখ শাহজাহান গোডাউন ও একটি ইউনিট তার দাবি করে হুমকি দেওয়ার কারণে রুপসা থানার অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা এস আই ইমরান হোসেন, বাদি শাহাজান শিকারী এবং বিবাদী শাহাজানসহ তাদের স্বাক্ষীদের উপস্হিতীতে তৎকালীন ওসি নিজেই বিচার করেন। তিনি সিদ্ধান্ত দেন ঐ কোম্পানি দির্ঘ দিন শাহাজান শিকারী ভোগদখল করে আসছে,
এবং সেখানে অনেক শ্রমিক সুনামের সঙ্গে কাজ করে আসছে। তাই শরিকের যদি কোন সম্পত্তি ওখানে থাকে তাহলে এলাকার গন্য মান্য ব্যক্তিদের উপস্থিতিতে মাপজোপ করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। তাছাড়া অহেতুক ভাবে ওখানে ডিস্টার্ব করা থেকে বিবাদীকে নিষেধ করা হলো।।