1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনা মহেশ্বরপাশা সিএসডি গুদামে অগ্নিসংযোগে ২ লাখ টাকার ক্ষতি থানায় অভিযোগ দায়ের

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

খুলনার মহেশ্বরপাশা (সিএসডি) খাদ্য গুদামের ভেতরে বুধবার ভোর আনুমানিক ৫ টার দিকে সংঘটিত অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রাথমিক ভাবে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। ঘটনাটি ঘিরে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন।

জানা গেছে,গুদামের ব্যবস্থাপক মো: মোশাররফ হোসেন অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসারত অবস্থায় রয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে সিএসডিতে এই অঘটন ঘটিয়েছে একটি চক্র। অন্য দিকে অগ্নিসংযোগের খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়।
খবর পেয়ে খুলনা ডিসি নর্থ সুদর্শন কুমার রায়,এসি শফিকুল ইসলাম,দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মু: মোরাদুল ইসলাম, তদন্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম, খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) মোহাম্মদ তানভীর হোসেন এবং জেলা খাদ্য পরিদর্শক মো: রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান,এটি একটি পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তারা বলেন, “দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”

সিএসডির সহকারী ব্যবস্হাপক মোঃ তৈয়েবুর রহমান বলেন,গত ২৮ এপ্রিল রাত অনুমানিক সাড়ে ৭ টার সময় সিএসডির অভ্যন্তরে স্টীল সাইলোতে গোলাম রসুল ও শামিম সরদার নামে দুই ব্যক্তি প্রবেশ করে স্টিল সাইলোর রেইন প্রটেক্টেড (পি ইউ পি) এর লোহার যন্ত্রাংশ চোরাই কালে সিএসডির নিরাপত্তায় দায়িত্বরত আনসার সদস্য ও নিরাপত্তা প্রহরীরা এবং নিরাপত্তা ইনচার্জ শাহজাহান এর নেতৃত্বে আসামিদ্বয় কে হাতেনাতে আটক করে। পরে তাদেরকে দৌলতপুর থানায় সোপদ্দ করেন। এছাড়া অপর একটি ঘটনায় বুধবার ২৯ এপ্রিল ভোর সাড়ে ৪ টার সময় আবাসিক এলাকায় বসবাসকারী পরিচ্ছন্নতা কর্মীর বাড়ীর একটা টিনসেড রুমে ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি আগুন লাগিয়ে বিভিন্ন মালামালের ক্ষয়ক্ষতি সাধন করে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park