
মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
খুলনা পুলিশ কমিশনার
মো: জুলফিকার আলী হায়দার এর উদ্যোগে বৃহস্পতিবার ২৭ নভেম্বর সকাল সাড়ে ১১ টার সময় খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন আড়ংঘাটা বাজারে পুলিশকে তথ্য দিয়ে মাদক সন্ত্রাসসহ যেকোনো প্রকার অনিয়ম,দুর্নীতি ও মাদক সন্ত্রাস প্রতিরোধে সহায়তার জন্য সাধারণ জনগণের কাছাকাছি তথ্য সংগ্রহে তথ্য বক্স স্থাপন এর উদ্বোধন করা হয়েছে ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী পুলিশ কমিশনার (খালিশপুর জোন) গোপী কিশোর রায়, আড়ংঘাটা থানার ওসি শেখ খায়রুল বাশার, সহ থানার অন্যান্য অফিসার,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক

ব্যক্তিত্ব,জনপ্রতিনিধি, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এসময় উপস্থিত ছিলেন। পুলিশের এই মহতি উদ্যোগকে স্থানীয় জনগণ সাধুবাদ জানিয়ে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।।