1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৬ বার পঠিত

খুলনা জেলা প্রতিনিধি,

খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে মতবিনিময় সভা ৪ জুলাই প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এ অনুষ্ঠানটি পেশাজীবীদের মিলন মেলায় পরিণত হয়।
খুলনা মফস্বল প্রেসক্লাব বেশ কয়েকটি সামাজিক কর্মসূচি গ্রহণ করে। গত ১৬ মার্চ সোমবার সোনাডাঙ্গা নবপল্লী কমিউনিটি সেন্টারে দুই শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেমাই, চিনি, ডাল, কিসমিস, বাদাম, মসলা ও সাবানের প্যাকেট বিতরণ করা হয়।

ক্লাবের সভাপতি মহিদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবী, যুগ্ন সাধারণ সম্পাদক এস এম শামীমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
সিনিয়র সহ-সভাপতি গাজী যুবায়ের আলম,মফিজুর রহমান টুকু, মোঃ মনিরুজ্জামান মনির, গোলাম কিবরিয়া তুহিন,মীর ফারুক হোসেন,মিসেস মারুফা বেগম,সহ-সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আহম্মদ,মোঃ মনজুর আলম,কোষাধ্যক্ষ মোঃ মাজহারুল আলম,প্রচার সম্পাদক মোঃ আব্দুল আলীম, দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা,আইন বিষয়ক সম্পাদক ইমরান জামান কাজল,যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে মোঃ সোহেল রানা,

ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ বদরুজ্জামান ও সরদার সাঈদ হাসান বাবু,পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আরিফুজ্জামান নয়ন,নির্বাহী সদস্য মোঃ রফিকুল ইসলাম সুজন, মোঃ আতিকুল গোলদার, মোঃ সবুজ খান,মোঃ আব্দুর রউফ,বাবু অধিকারী, মোঃ আল আমিন ও অলি আমিন হক। এসময় দুজন সাংবাদিককে সংগঠনের সদস্য করা হয় তারা হলেন,মোঃ আরিফ হোসেন ও আল মাহফুজ শাওন। এর আগে রমযান মাসে ক্লাবের সাংবাদিকরা দৈনিক সোনালী খবরের খুলনা ব্যুরো অফিসে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ আলোচনায় মিলিত হন।

আলোচনায় বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য মনিটরিং,ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার বিক্রয় রোধে সচেতনতা এবং ঈদ উপলক্ষে গরিব মানুষের মাঝে সেমাই-চিনি বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতির বক্তব্যে খুলনার সাংবাদিক অঙ্গনে নিয়মিত আয়োজন , প্রবীণ-নবীন সাংবাদিকদের শুভেচ্ছা ও প্রয়াত সহকর্মীদের স্মরণ করে বক্তব্য দেন এবং সিনিয়র-জুনিয়র সাংবাদিকদের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান।

মফস্বল প্রেস ক্লাবের নেতারা জানান, “গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয়, সমাজের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখাও আমাদের নৈতিক দায়িত্ব। সাংবাদিকরা একদিকে যেমন নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ান, তেমনি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park