1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৯৬ বার পঠিত

খুলনা জেলা প্রতিনিধি,

পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করেছে খুলনা মফস্বল প্রেসক্লাব। সোমবার (১৬ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১০টায় খুলনার সোনাডাঙ্গা নবপল্লী কমিউনিটি সেন্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার,সদস্য সচিব, খুলনা নাগরিক সমাজ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জামাতের এমপি প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী,সিটি পাওয়ার সোর্স গ্রুপের সিইও এবং প্রেসক্লাব উপদেষ্টা ইঞ্জিনিয়ার চন্দন সিনহা,আইনজীবি অ্যাড, মেহেদী ইসহার,প্রজন্ম আবাসন প্রকল্পের ম্যানেজিং ডিরেক্টর শেখ ওমর ফারুক, খুলনা জেলা তাঁতীদলের সদস্য সচিব মাহমুদ আলম লোটাস। এসময় আরও উপস্থিত ছিলেন চ্যানেল এস সেভেনের চেয়ারম্যান শেখ শাহীন,খানজাহান আলী প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসেন,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মফস্বল প্রেসক্লাবের সভাপতি মহিদুল ইসলাম শাহীন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আরও সহজ হবে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদের বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন নাট্যকর ও সাংবাদিক আপেল মাহমুদ, সাংবাদিক মাজহারুল আলম, গাজী যুবায়ের আলম, মফিজুল ইসলাম টুকু,রাজিব হুমায়ুন রাজু,মোঃ মনিরুজ্জামান,মোসলে উদ্দিন তুহিন,তাজ উদ্দিন টুকু, গোলাম কিবরিয়া তুহিন, পিংকি জাহানারা,সাব্বির হোসেন,রফিকুল ইসলাম টুকু, মোঃ জাকারিয়া ইসলাম,মোঃ জাহিদুল ইসলাম জাহিদ,মীর ফারুক হোসেন,ইমরান জামান কাজল,গাজী আসাদ,ইরানি পারভীন, মারুফা বেগম,নিত্যানন্দ মহালদার,মামুন মোল্লা,
অজিত কুমার রায়, অরুপ জদ্দার,সাঈদ হাচান বাবু,মঈন আহমেদসহ অসংখ্য উপকার ভোগী এসময় উপস্থিত ছিলেন। সভা শেষে সিমাই,চিনি,ডাল, কিসমিস,বাদাম,মসল্লা ও সাবান এর সমন্বয়ে প্যাকেট দুই শতাধিক পরিবারের মাঝে
উক্ত ঈদ সামগ্রী বিতরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park