1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনা বটিয়াঘাটা থানায় সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার-তাজুল ইসলাম

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৭ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

১৬ জুন ২০২৬ খ্রি. মঙ্গলবার বটিয়াঘাটা থানা পুলিশের উদ্যোগে থানা ভবন চত্বরে এক “সুধী সমাবেশ ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা।

​মতবিনিময় সভায় ধর্ম, বর্ণ ও পেশা নির্বিশেষে স্থানীয় সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

বিশেষ করে— মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের চলমান ‘জিরো টলারেন্স’ নীতি এবং কঠোর অভিযানের বিষয়ে তিনি সবাইকে আশ্বস্ত করেন এবং অপরাধমুক্ত সমাজ গঠনে নাগরিকদের সহযোগিতা কামনা করেন।

​সুধী সমাবেশ শেষে সম্মানিত পুলিশ সুপার মহোদয় বটিয়াঘাটা থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে বিশেষ বৈঠকে মিলিত হন এবং পেশাদারত্বের সাথে দায়িত্ব পালনে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

​উক্ত অনুষ্ঠানে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্হিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park