1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনা বটিয়াঘাটার সাংবাদিক ও যুবদল নেতা তুরানের পিতার ইন্তেকাল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

খুলনা বটিয়াঘাটার যুবদল নেতা ও দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক তুরান হোসেন রানার পিতা ডাঃ সরদার সিহাব উদ্দিন (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে খুলনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ডা: সরদার সিহাব উদ্দিন দীর্ঘদিন ধরে চিকিৎসা পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন।হঠাৎ অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাকে খুলনার একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর তার মৃত্যু হয়। ডা: সরদার সিহাব উদ্দিনের গ্রামের বাড়ি রূপসা উপজেলার নন্দনপুর গ্রামে। তবে প্রায় ৪০-৫০ বছর আগে তিনি বটিয়াঘাটার সুরখালী ইউনিয়নের রায়পুর এলাকায় পরিবার-পরিজন নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রায়পুর এলাকায় শোকাহত মানুষের ঢল নামে। এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। সোমবার ডা: সরদার সিহাব উদ্দিনের জানাজা শেষে রায়পুর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ডা: সরদার সিহাব উদ্দিনের মৃত্যুতে বটিয়াঘাটা সাংবাদিক সমাজ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park