
মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
বটিয়াঘাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তরিকুল ইসলাম।
উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আধুনিক কৃষিখাতে প্রাণিসম্পদের ভূমিকা দিন দিন বাড়ছে। আধুনিক প্রযুক্তি,রোগ প্রতিরোধ,পশু পালন পদ্ধতি ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনে সরকারের নানা উদ্যোগ জনগণের মাঝে ছড়িয়ে দিতে এ সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে জানানো হয়, উপজেলা প্রশাসন
ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে কয়েক দিন ব্যাপী এই প্রদর্শনীতে স্থানীয় খামারিরা তাদের উৎপাদিত দুধ, ডিম, মাংস, পশু-পাখি ও আধুনিক খামার প্রযুক্তি প্রদর্শন করবেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান,
জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোঃ কামরুল ইসলাম,এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ ওয়াহিদুজ্জামান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা জান্নাতুননেচ্ছা,পল্লী উন্নয়ন কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সিনিয়র সহ সভাপতি পরিতোষ কুমার রায়,সহ-সভাপতি এস এম এ ভূট্টো,সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনি,খুলনা-১ আসনের গণঅধিকার পরিষদ’র প্রার্থী মোঃ জাহিদুর ( জাহিদ) সহ বিভিন্ন খামারীরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ । সভার পূর্বে এক বর্ণাঢ্য রেলী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে। সারা দেশের ন্যায় খুলনা জেলা ও বিভিন্ন উপজেলা এই দিবসটি পালিত হয়েছে।।