1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনা বটিয়াঘাটায় ইলিশ জেলেদের মাঝে বকনা গরু বিতরণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

 

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ে ২০২৪-২০২৫ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পে’র আওতায় ইলিশ জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে বকনা গরুর বাছুর বিতরণ করা হয়। গতকাল বুধবার বিকালে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি’র সভাপতিত্বে স্থানীয় বটিয়াঘাটা
উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে বিতরণী সভা অনুষ্ঠিত হয় ।

বটিয়াঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা ড.ফারহানা তাসলিমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক হিরামন মন্ডল সাগর,সাংবাদিক মোঃ মনিরুজ্জামান,সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম আমীর আলী,মেরিন ফিশারিজ অফিসার রতন চন্দ্র রায়,আঃ মান্নান আঁকন্দ সহ সুফলভোগী ব্যক্তিবর্গ । এসময় ৩২ জন সুফলভোগী ইলিশ জেলেদের মাঝে ৩২ টি বকনা বাছুর বিতরণ করা হয় ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park