1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনা ফুলতলা উপজেলা ফুলতলা থানায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২৯ বার পঠিত

খুলনা ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান
ফুলতলা থানা পুলিশের আয়োজনে স্থানীয় সুধীজনদের নিয়ে গতকাল ৪ জুন সকাল দশটায় থানা চত্বরে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফুলতলা থানা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বি পি এম সেবা বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খ- অঞ্চল মোঃ খাইরুল আনাম। ওসি মোহাম্মদ তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খুলনা জেলা জামায়াতের সহ- সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান গাউসুল আজম হাদী, উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, সাংবাদিক শামসুল আলম খোকন, বিএনপি নেতা মোঃ সেলিম সরদার, আহসানুল হক লন্ডন, জামায়াত নেতা অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, মাওলানা সাইফুল হাসান খান সহ বিভিন্ন পর্যায়ের বিএনপি ও জামাত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় অনলাইন জুয়া, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সহযোগিতায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়। মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। কমিউনিটি পুলিশিং পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত হয়। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সুধীজন এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং পুলিশকে সহযোগিতার আশ্বাস দেন।ফুলতলা থানার ওসি বলেন, জনগণই পুলিশের প্রধান শক্তি। আপনাদের সহযোগিতা পেলে ফুলতলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park