1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত।। রিপোর্টার মোঃ মামুন মোল্লা খুলনা।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পঠিত

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই),বাংলাদেশ পুলিশ, ঢাকা, অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল (অ্যাডিশনাল আইজি) মোঃ মোস্তফা কামাল বলেছেন“ পুলিশের দায়িত্ব শুধু আইন-শৃঙ্খলা রক্ষা করা নয়– বরং সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দূর্যোগ ব্যবস্থাপনা, ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ, নারী ও শিশু সুরক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও পুলিশের ভূমিকা অপরিহার্য। মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে রাজারবাগ পুলিশ লাইন্স থেকে সশস্ত্র প্রতিরোধ শুরু হয়। দেশের স্বাধীনতা যুদ্ধে পুলিশ সদস্যদের আত্মত্যাগ ও সাহসিকতা আমাদের জাতীয় গর্ব। আজকের নতুন প্রজন্ম সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অঙ্গিকারে দৃঢ়প্রতিজ্ঞ। পুলিশের পেশাদারিত্ব, দক্ষতা ও সততার কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এটি আমাদের সবার গর্বের বিষয় এবং তোমাদের জন্য অনুপ্রেরণার উৎস।

তিঁনি ৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে খুলনার মীরেরডাঙ্গা পুলিশ ট্রেনিং সেন্টারের ৫৯তম ট্রেইনি রিক্রট কনস্টেবল(টিআরসি) ব্যাচের বর্ণাঢ্য ও মনোজ্ঞ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিঁনি পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে বলেন, “ধর্ম, বর্ণ, লিঙ্গ বা শ্রেণি নির্বিশেষে সমাজের সর্বস্তরের জনগণের মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।” তিনি নবীন পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও সর্বোচ্চ দক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।’’
এ সময় মঞ্চে তাঁর সাথে উপস্থিত ছিলেন খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, বিপিএম(বার)।
অনুষ্ঠানে প্রধান অতিথি টিআরসিদের মৌলিক প্রশিক্ষনে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে চৌকস, একাডেমিক ও মাঠ বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি শেখ আবু তুরাব, মাসকেট্রিতে শ্রেষ্ঠ টিআরসি মোঃ শাকিল হোসেনের হাতে সম্মাননা ট্রফি তুলে দেন।
সমাপনী কুচকাওয়াজে মোট ৫৪৬জন টিআরসি শিক্ষানবিশ পুলিশ সদস্য মৌলিক প্রশিক্ষণ শেষে কুচকাওয়াজে অংশগ্রহন করেন। সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ ইনেন্সপেক্টর আঃ মালেক হাওলাদার।
সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে জাহানাবাদ সেনানিবাস, খুলনার কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল কাজী সাজ্জাদ হোসেন, পিএসসি, রেঞ্জ ডিআইজি, খুলনার মোঃ রেজাউল হক, পিপিএম এবং কেএমপি, খুলনার পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার উপস্থিত ছিলেন। এছাড়া সামরিক ও বেসামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, প্রশিক্ষণার্থীদের অভিভাবকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
সমাপনী কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি সিআরসিদের মনোমুগ্ধকর, আকর্ষণীয় ও দৃস্টি নন্দন আর্মস ম্যানুভারিং ড্রিল ও আন-আর্মড কমব্যাড বিশেষ প্রদর্শনী উপভোগ করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park