1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনা থেকে সন্ত্রাসী বাপ্পি ও গিয়াসকে আটক করেছে র‍্যাব-৬

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

খুলনার অস্ত্রধারী সন্ত্রাসী বাপ্পি মুন্সি এবং তার সহযোগী গিয়াস খালিফাকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ স্পেশাল কোম্পানির আভিযানিক দল। র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ৭ই এপ্রিল ২০২৬ ইং তারিখ বিকাল ১৫:০০ ঘটিকার সময় র‌্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার খানজাহান আলী থানাধীন জাব্দিপুর এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে *আসামী ১। বাপ্পি মুন্সি (৩০), পিতা: মুসা মুন্সি ও ২। গিয়াস খলিফা (৩০), পিতা: আলম খলিফা* উভয় সাং: জাব্দিপুর, থানা: খান জাহান আলী, জেলা: খুলনাদ্বয়কে গ্রেফতার করা হয়।

ধৃত আসামিদের মধ্যে বাপ্পি মুন্সির পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর দৌলতপুর, খানজাহান আলী ও খালিশপুর থানায় তার বিরুদ্ধে ২টি হত্যা মামলা, ২টি চাঁদাবাজির মামলা, ১টি করে হত্যাচেষ্টা, মাদক, মারামারি ও পুলিশ এ্যাসল্ট মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। অস্ত্রের ভয় দেখিয়ে আসামি বাপ্পি মুন্সি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমসহ জনমনে ভীতির সৃষ্টি করেছে মর্মে জানা যায়। অন্যদিকে ধৃত আসামি গিয়াস খলিফার বিরুদ্ধে খুলনা মহানগরীর দৌলতপুর থানায়

১টি হত্যা মামলার সন্দিগ্ধ আসামি হিসাবে অভিযোগ রয়েছে। আসামি গিয়াস খলিফা অস্ত্রধারী সন্ত্রাসী বাপ্পি মুন্সির সহযোগী হিসেবে কাজ করে। তারা উভয়ই খুলনার কুখ্যাত চরমপন্থী গ্রুপ- *হুমা গ্রুপের* সদস্য বলেও এলাকায় কথিত আছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়কে গোয়েন্দা শাখা, কেএমপি, খুলনা এর নিকট হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park