1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনা ডুমুরিয়া উপজেলায় নবাগত ইউএনও জহিরুল ইসলামের যোগদান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

খুলনার ডুমুরিয়া উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোঃ জহিরুল ইসলাম। তিনি ৩৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা। এর আগে তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করে প্রশাসনিক দক্ষতা,জনবান্ধব উদ্যোগ ও স্বচ্ছ ব্যবস্থাপনার জন্য ব্যাপক প্রশংসা অর্জন করেন।

নবনিযুক্ত ইউএনও জহিরুল ইসলামের গ্রামের বাড়ি যশোর সদর উপজেলায়। কর্মজীবনের শুরু থেকেই নিষ্ঠা, কর্মদক্ষতা ও সততার জন্য তিনি সুপরিচিত। মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, দুর্নীতি প্রতিরোধ ও সেবা সহজীকরণে রেখেছেন উল্লেখযোগ্য ভূমিকা।

ডুমুরিয়া উপজেলায় দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, “ডুমুরিয়াকে একটি আধুনিক, জনবান্ধব ও উন্নত প্রশাসনিক ইউনিট হিসেবে গড়ে তুলতে আমি সর্বাত্মক চেষ্টা করব। জনগণের সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া আমার প্রথম অগ্রাধিকার।”সে ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি।

তার যোগদানে উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার গতি বৃদ্ধি এবং প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন প্রাণ ফিরে আসবে বলে আশা করছেন স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সাধারণ নাগরিকরা।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park