1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনা টিটিসির সৌদি আরবে নিরাপদ অভিবাসন ও উচ্চশিক্ষায় জাপান গমন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

রিপোর্টার মোঃ মামুন মোল্লা খুলনা।।

খুলনা জেলা প্রশাসন ও খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে সৌদি আরবে নিরাপদ অভিবাসন ও উচ্চশিক্ষায় জাপান গমন শীর্ষক মতবিনিময় সভা ১৫ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক মোঃ আশারাফ হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোঃ আব্দুল্লাহ আল হুমায়ুন, ইঞ্জিনিয়ারিং বিডির প্রতিষ্ঠাতা মোঃ সাইমুল ইসলাম। এ মতবিনিময় সভায় বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষগণ, খুলনার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ, কলেজের অধ্যক্ষগণ, এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা কারী মুস্তাকিম বিল্লাহ। খুলনা টিটিসির সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করেন অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান।এসময় তিনি খুলনা টিটিসির বিভিন্ন ট্রেড সম্পর্কে আলোচনা করেন বিশেষ করে জাপানি ও ইতালিয়ান ভাষা প্রশিক্ষণের মাধ্যমে বিনা খরচে জাপান ও ইতালিতে দক্ষ জনপ্রতি পাঠাতে খুলনা টিটিসির এর ভূমিকা আলোচনা করেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক ও বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব মোঃ আশারাফ হোসেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন টিটিসির মাধ্যমে বিভিন্ন বিষয়ক প্রশিক্ষণ এই গুরুত্ব ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। প্রধান অতিথি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ রেজাউল করিম তার বক্তব্য বলেন দক্ষ জনশক্তি তৈরি করতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দেশের উন্নয়নের কাজ করে যাচ্ছে।এসময় তিনি আরো বলেন দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি।

তিনি বলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন প্রশিক্ষণের ব্যাপারে হয়তো অনেকে জানে না আমাদের দেশের স্বার্থে সকলকে এ বিষয়ে অবহিত করে দক্ষ জনশক্তি উৎপাদন করে দেশ উন্নয়ন করতে হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park