1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনা টিটিসিতে জব ফেয়ারের শুভ উদ্বোধন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা।

খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ২১ ডিসেম্বর রবিবার সকাল ১১ টায় জব ফেয়ার এর শুভ উদ্বোধন হয়। খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান জব ফেয়ারের শুভ উদ্বোধন করেন। জব ফেয়ার পরিচালনা কমিটির সভাপতি ইন্সট্র্যাক্টর প্রণব কুমার সাহা এর সভাপতিত্বে এবং সদস্য সচিব চীফ ইন্সট্র্যাক্টর হায়দার হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন জব ফেয়ার পরিচালনা কমিটির সদস্য সিনিয়র ইন্সট্র্যাক্টর শিব শংকর হাওলাদার, সদস্য সানজিদা আক্তার, হযরত আলী বুলেট, গৌরাঙ্গ কুমার পাল, রবীন্দ্রনাথ মন্ডল সহ খুলনা টিটিসির ইন্সট্র্যাক্টর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।জব ফেয়ারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড ( বোয়েসেল), প্রাণ-আরএফএল, ব্র্যাক ,আকিজ গ্রুপ, হ্যামকো গ্রুপ, সিঙ্গার , ওয়ালটন , বসুন্ধরা গ্রুপ সহ দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করেন। জব ফেয়ারের শুভ উদ্বোধন শেষে খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান বলেন দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানসমূহ কারিগরি প্রশিক্ষণের কেন্দ্রের জব ফেয়ারে অংশগ্রহণ করেছে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেডের শিক্ষার্থীরা তাঁদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি সুযোগ পাবে। তিনি বলেন আমরা খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে প্রতি বছর এ ধরনের জব ফেয়ারের আয়োজন করার চেষ্টা করব।তিনি আরো বলেন খুলনা টিটিসিতে আরবি ,ইতালিয়ান, জাপানি ,কোরিয়ান সহ বিভিন্ন দেশের ভাষা এবং দক্ষতার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি রপ্তানি কার্যক্রম অব্যাহত রয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park