1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনা জেলা রেড ক্রিসেন্টে সোসাইটির নতুন যুব কার্যনির্বাহী কমিটি গঠন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৩ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিটের নতুন যুব কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে যুব প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী তাহসিন হাসান অংকন।
কমিটি অনুমোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মনিরুল ইসলাম বাপ্পি, ভাইস চেয়ারম্যান কে. এম. আশরাফুল আলম নান্নু, সেক্রেটারি এস. এ. রহমান বাবুল, কার্যনির্বাহী কমিটির সদস্য মইনুর রহমান মইন ও শেখ ফারুক, সিনিয়র যুব সদস্য মো. সহরব হোসেন এবং ইউনিট লেভেল অফিসার মো. তরিকুল ইসলাম।

নবগঠিত কমিটিতে উপ যুব প্রধান-১ হিসেবে মো. সাইফুদ্দিন আহমেদ এবং উপ যুব প্রধান-২ হিসেবে মো. নাহিদ গাজী দায়িত্ব পেয়েছেন। প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন খায়রুজ্জামান মঈন এবং উপ-প্রধান হিসেবে শুভ্রদেব মণ্ডল। প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রম বিভাগে বিভাগীয় প্রধান হয়েছেন ফারহানা আক্তার নওরিন এবং উপ-প্রধান মো. জাবির মাহমুদ।

আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগে বিভাগীয় প্রধান এফ. এ. ফাইম এবং উপ-প্রধান সানজিদা সাবরিন দায়িত্ব পালন করবেন।
দুর্যোগ ও মানবিক সাড়া বিভাগে বিভাগীয় প্রধান জি. এম. ফাহমিদ ফেরদৌস এবং উপ-প্রধান সুমাইয়া আক্তার দায়িত্ব পেয়েছেন। স্বাস্থ্য বিভাগে বিভাগীয় প্রধান আবু তাহের মুস্তাকিম এবং উপ-প্রধান তৃষা খানম দায়িত্ব পালন করবেন।

এছাড়া, তহবিল সংগ্রহ বিভাগে বিভাগীয় প্রধান মো. হাফিজুর রহমান এবং উপ-প্রধান আবির মাহমুদ দায়িত্ব পেয়েছেন।নবগঠিত যুব কার্যনির্বাহী কমিটির সদস্যরা মানবিক সেবা, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং যুব উন্নয়নে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park