1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ খুলনা জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর মাধ্যমে “মহান বিজয় দিবস ২০২৫” উদযাপন করা হয়।
বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি খুলনা মোঃ রেজাউল হক পিপিএম, পুলিশ কমিশনার খুলনার মেট্রোপলিটন পুলিশ মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম (সেবা),খুলনা জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং পরবর্তীতে বেলুন, ফেস্টুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ,জুলাই যোদ্ধাগণ, সুধীসমাজ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সবশেষে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অন্য দিকেদিবসটি উদযাপন উপলক্ষে বটিয়াঘাটার ইউএনও, ডুমুরিয়ার ইউএনও,রূপসার ইউএনও, পাইকগাছার ইউএনও, কয়রার ইউএনও, তেরখাদার ইউএনও, ফুলতলার ইউএনও দাকোপ এর ইউএনও এবং দিঘলিয়ার ইউএনও পৃথক পৃথক ভাবে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে দিবসটি পালন করেন। আবার অনেক উপজেলার বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইউএনও উদ্যোগে ইউনিয়ন পর্যায় হাডুডু খেলার আয়োজন করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park