1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনা জেলা প্রশাসককে জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার সম্মাননা স্মারক প্রদান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৭ বার পঠিত

মোঃ মামুন মোল্লা

জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত ম্যাডামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে এ সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মামুন রেজা ও সাধারণ সম্পাদক শেখ শাহিন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্টাফ রিপোর্টার মোহাম্মদ পরশ। অনুষ্ঠানে সাংবাদিকতার মাধ্যমে সমাজের অসঙ্গতি, অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সাহসী ভূমিকা রাখার পাশাপাশি প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের ইতিবাচক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
জেলা প্রশাসক হুরে জান্নাত ম্যাডাম সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, সমাজ উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও জনস্বার্থে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে অপরাধবিরোধী সাংবাদিকতা এগিয়ে নিতে সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park