1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনা জেলখানা ফেরিঘাটে ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ ৩ ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৫৫ বার পঠিত

সাব্বির হোসেন জেলা প্রতিনিধি বাংলার চেতনা নিউজ।

খুলনার রূপসার সেনের বাজার -জেলখানা ফেরিঘাটে
ফেরি ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিখোঁজ হয়েছেন।

উদ্ধার অভিযানে খুলনা সদর নৌপুলিশ, রূপসা নৌপুলিশ, ফায়ার সার্ভিসসহ নৌবাহিনীর ডুবুরিরা অংশ নিয়েছেন।বৃহস্পতিবার (২১ আগস্ট২০২৫ )এর রাত সাড়ে ১০টার দিকে জেলখানা ও সেনেরবাজার ঘাটের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, রাত সোয়া ১০টার দিকে একটি যাত্রীবাহী ট্রলার জেলখানা ঘাট থেকে সেনের বাজারের দিকে যাচ্ছিল।নদীর মাঝপথে ফেরির সঙ্গে ট্রলারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ট্রলার থেকে কয়েকজন নদীতে পড়ে যান।এর মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বাসিন্দা দিলীপ সরকারের ছেলে আকাশের সন্ধান পাওয়া যায়নি।

এছাড়া এক নারী ও শিশু নিখোঁজ রয়েছেন। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবু বক্কর বলেন, ফেরি ও ট্রলারের সংঘর্ষে এখন পর্যন্ত তিনজন নিখোঁজের খবর পেয়েছি।এ ঘটনায় ৬ সদস্যের ডুবুরি দল উদ্ধার কাজ পরিচালনা করছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park