1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনা গরুর হাটে ঈদ উল আযহা উপলক্ষে প্রেস ব্রিফিং করেন র‍্যাব-৬ এর সিও লে,কর্নেল নিস্তার আহমেদ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৫০ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

আসন্ন ঈদ উল আযহাকে কেন্দ্র করে অদ্য ২৬/০৫/২০২৬ ইং তারিখ, রোজ মঙ্গলবার, সকাল ১০:৩০ ঘটিকার সময় খুলনা মহানগরীর জোড়া গেট সংলগ্ন গরুর বাজারে প্রেস ব্রিফিং করেন লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ, অধিনায়ক, র‍্যাব-৬, খুলনা মহোদয়।

অধিনায়ক মহোদয় বলেন, জোড়া গেট গরুর হাট খুলনা মহানগরীর প্রধান এবং ঐতিহ্যবাহী একটি গরুর হাট। এই হাট নিয়ে আমরা প্রতিবছরই বাড়তি সতর্ক অবস্থানে থাকি। এ বছরও তার ব্যাত্যয় হবে না।

গতানুগতিক চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি কোরবানির পশুর হাট কেন্দ্রিক যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আমাদের মোবাইল টহল টিম, ড্রোন মনিটরিং টিম, জাল টাকা সনাক্তকরণ টিম সার্বক্ষনিক কাজ করবে।

পাশাপাশি ঈদে ঘরেফেরা মানুষের যাত্রাকে নির্বিঘ্ন করতে হাইওয়েতে আমাদের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং বাসস্ট্যান্ড, রেলস্টেশন, শপিংমল গুলোতে অজ্ঞান পার্টি, মলম পার্টির যেন দৌরাত্ম্য সৃষ্টি করতে না পারে সেজন্য সাদা পোষাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কোরবানির পশু কেনাবেচা করতে পারে এবং নিরাপদে ঈদ উদযাপন করতে পারে সেজন্য আমাদের সর্বাত্মক তৎপরতা জারী থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাধারণ জনগণ এবং আমাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত আছি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park