1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনা ওয়াসার ফেজ-২ প্রকল্পের নেতৃত্বে অভিজ্ঞতা ও জ্যেষ্ঠতায় এগিয়ে রেজাউল ইসলাম

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন খুলনা ওয়াসার ফেজ-২ পানি সরবরাহ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা অব্যাহত রয়েছে। মন্ত্রণালয়ের উদ্যোগে সম্প্রতি সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাক্ষাৎকারে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে ছিলেন প্রকৌশলী সেলিম, প্রকৌশলী রেজা কামাল (মো. রেজাউল ইসলাম) এবং প্রকৌশলী আরমান।সূত্র মতে, বর্তমানে সোয়ারেস (Sewerage) প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করায় প্রকৌশলী সেলিম নতুন আরেকটি বৃহৎ প্রকল্পের দায়িত্ব গ্রহণে অপারগতার কথা জানিয়েছেন। ফলে ফেজ-২ প্রকল্পের নেতৃত্বের ক্ষেত্রে অভিজ্ঞতা, জ্যেষ্ঠতা এবং চলমান দায়িত্ব পালনের বিবেচনায় সিনিয়র নির্বাহী প্রকৌশলী-১ মো. রেজাউল ইসলামকে এগিয়ে রাখছেন অনেকেই।খুলনা ওয়াসার অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, দীর্ঘ কর্মজীবনে রেজাউল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকৌশল ও প্রশাসনিক দায়িত্ব সফলভাবে পালন করেছেন। ওয়াসার অবকাঠামোগত উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন এবং প্রশাসনিক সমন্বয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ফলে প্রতিষ্ঠানের সক্ষমতা, সীমাবদ্ধতা এবং বাস্তব চাহিদা সম্পর্কে তার প্রত্যক্ষ ধারণা রয়েছে বলে মনে করেন সহকর্মীরা।বিশেষভাবে উল্লেখযোগ্য হলো, সম্প্রতি মন্ত্রণালয় তাকে ফেজ-২ প্রকল্পের প্রকল্প পরিচালকের রুটিন দায়িত্ব প্রদান করেছিল। সংশ্লিষ্ট মহলের মতে, এটি তার পেশাগত দক্ষতা, প্রশাসনিক সক্ষমতা এবং নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। দায়িত্ব পালনকালে তিনি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সমন্বয় ও তদারকিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলেও জানা গেছে।ওয়াসার একাধিক কর্মকর্তা জানান, ফেজ-২ প্রকল্প খুলনা নগরীর ভবিষ্যৎ পানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের বৃহৎ প্রকল্প বাস্তবায়নে শুধু কারিগরি জ্ঞান নয়, প্রয়োজন দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, সমন্বয় দক্ষতা এবং প্রতিষ্ঠানের বাস্তব পরিস্থিতি সম্পর্কে গভীর ধারণা। এসব সূচকে রেজাউল ইসলাম একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।নাগরিক সমাজের প্রতিনিধিরাও মনে করেন, এত বড় জনস্বার্থসংশ্লিষ্ট প্রকল্পের নেতৃত্ব নির্বাচনে রাজনৈতিক বা ব্যক্তিগত বিবেচনার পরিবর্তে জ্যেষ্ঠতা, অভিজ্ঞতা, সততা ও কর্মদক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। তাদের মতে, যে কর্মকর্তা প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে বাস্তবায়ন করে নগরবাসীর দীর্ঘদিনের পানি সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারবেন, তাকেই দায়িত্ব দেওয়া প্রয়োজন।সংশ্লিষ্ট মহলের অভিমত, বর্তমান পরিস্থিতিতে অভিজ্ঞতা, জ্যেষ্ঠতা, প্রাতিষ্ঠানিক জ্ঞান এবং পূর্বে ফেজ-২ প্রকল্পের রুটিন দায়িত্ব পালনের অভিজ্ঞতার কারণে মো. রেজাউল ইসলাম প্রকল্প পরিচালক পদের জন্য অন্যতম যোগ্য ও আলোচিত প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park