1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

খুলনা এইচএসটিটিআইতে কলেজের শিক্ষকগণের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার পঠিত

মোঃ মামুন মোল্লা বাংলার চেতনা নিউজ খুলনা।

খুলনার তেলিগাতীতে অবস্থিত উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (এইচএসটিটিআই) এ উচ্চ মাধ্যমিক স্তরের কলেজ শিক্ষকগণের ১০৭তম বিষয়ভিত্তিক পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ আগস্ট সকাল সাড়ে ১১টায় প্রতিষ্ঠানের অডিটরিয়ামে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ মোঃ হুমায়ুন কবির । এইচএসটিটিআই এর অতিরিক্ত পরিচালক ও পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ মোহতাশামুল হকের সভাপতিত্বে এবং এইচএসটিটিআই এর সহকারী পরিচালক ও কোর্স সমন্বয়ক মুহাম্মাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এইচএসটিটিআই এর উপপরিচালক(ইনসিটু) ও প্রধান কোর্স সমন্বয়ক প্রফেসর এস এম শওকত হোসেন, উপ-পরিচালক(ইনসিটু) প্রফেসর ড. প্রদীপ কুমার মন্ডল ও সহকারী পরিচালক মুহাম্মাদ আব্দুল্লাহ । ৪০ দিনব্যাপী এই কোর্সে খুলনা বিভাগের ১০টি জেলার ৫০টি কলেজের মোট ৮৮জন কলেজ শিক্ষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন, পৌরনীতি ও সুশাসন এবং আইসিটি দক্ষতা ও নেতৃত্ব বিকাশের গুনাবলী অর্জনের লক্ষে পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছে। আগামী ২৫ সেপ্টেম্বর ১০৭তম বিষয় ভিত্তিক এই প্রশিক্ষণ কোর্স শেষ হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park