1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনার ৬টি আসনে ৮টি দলের ৩৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত

শেখ মাহতাব হোসেন

খুলনা (২৫ ডিসেম্বর) খুলনার ৬টি আসনে ৮টি রাজনৈতিক দলের ৩৩ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বিএনপি’র ১০ জন, জামায়াতের ৬ জন, ইসলামী আন্দোলনের ৩ জন, খেলাফত মজলিসের ৩ জন, জাতীয় পার্টির ৩ জন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের ১ জন, ইসলামী ফ্রন্টের (জাতীয় পার্টির একাংশের জোট) এবং ৩ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।এর মধ্যে খুলনা-১ আসনে বিএনপি’র প্রার্থী আমির এজাজ খান ও জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী, স্বতন্ত্র হিসেবে সাবেক ছাত্রদল নেতা গোবিন্দ হালদার, জাতীয় পার্টির মোঃ জাহাঙ্গীর হোসেন ও সিপিবির কিশোর কুমার রায়। এছাড়া জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় সম্মিলিত জাতীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।খুলনা-২ আসনে বিএনপি’র নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতের শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, ইসলামী আন্দোলনের মুফতি আমান উল্লাহ, খেলাফত মজলিসের মোঃ শহিদুল ইসলাম এবং বিএনপি’র মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।খুলনা-৩ আসনে বিএনপি’র রকিবুল ইসলাম বকুল, জামায়াতের মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলনের হাফেজ আবদুল আউয়াল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের শেখ আরমান হোসেন, খেলাফত মজলিসের এফ এম হারুন অর রশীদ, স্বতন্ত্র হিসেবে আবদুর রউফ মোল্লা এবং আবুল হাসনাত সিদ্দিক মনোনয়ন ফরম তুলেছেন।খুলনা-৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির আজিজুল বারী হেলাল, জামায়াতের মোঃ কবিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, খেলাফত মজলিসের মাওলানা এস এম সাখাওয়াত হোসেন, জাতীয় পার্টির সৈয়দ আবুল কাসেম ও স্বতন্ত্র এ এস এম আজমল হোসেন।

খুলনা-৫ আসনে বিএনপি’র আলী আজগর লবী ও জামায়াতের মিয়া গোলাম পরওয়ার, বিএনপি’র শফি মোহাম্মদ খান ও মোল্লা মোশাররফ হোসেন মফিজ, সিপিবির চিত্ত রঞ্জন হালদার ও জাতীয় পার্টির শামীম আরা পারভীন মনোনয়ন তুলেছেন।

খুলনা-৬ আসনে বিএনপি’র মনিরুল হাসান বাপ্পী, জামায়াতের মাওলানা আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র আছাদুল বিশ্বাস মনোনয়ন ফরম তুলেছেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park