1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনার সোনাডাঙ্গায় গুলি করে এক ব্যক্তিকে হত্যা।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত

এন আই নবীন, নিজস্ব প্রতিনিধি।

আজ ০৭,৪৫ ঘটিকায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন করিম নগর সৈয়দ আলী হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামাই পাড়া এলাকায় নামঃ-মোঃ আলাউদ্দিন মৃধা (২৫), পিতাঃ মনা মৃধা, সাংঃ-করিম নগর,থানাঃ-সোনাডাঙ্গা খুলনা কে অজ্ঞাতনামা ৩/৪ জন ৩টি মোটরসাইকেল এসে বাড়ির ভিতরে ঢুকে প্রথমে তিনটা গুলি করে এবং মৃত্যু নিশ্চিত করার জন্য জবাই করে। নিহতের স্ত্রী প্রাথমিকভাবে জানায় ০৩টি মোটরসাইকেল যোগে ০৬ জন ব্যক্তি (১)একরাম (৩০) পিতাঃ- অজ্ঞাত সাংঃ-ময়লাপোতা হরিজন কলোনি বস্তি থানাঃ- সোনাডাঙ্গা মহানগরী (২)মিন্টু (৩০), পিতাঃ- অজ্ঞাত,সাংঃ-ময়লাপোতা হরিজন কলোনি বস্তি থানাঃ- সোনাডাঙ্গা খুলনা মহানগরী,(৩)ল্যাংড়া ইয়াসিন (৩৫) পিতাঃ-অজ্ঞাত,সাংঃ-ময়লাপোতা হরিজন কলোনি বস্তি থানাঃ- সোনাডাঙ্গা খুলনা মহানগরী(৪)সবুজ (৩০) পিতাঃ- দুলাল,সাংঃ- ময়লাপোতা হরিজন কলোনি বস্তি থানাঃ- সোনাডাঙ্গা খুলনা মহানগরী (৫) শহীদ (২৫) পিতাঃ-
অজ্ঞাত সাংঃ- ময়লাপোতা হরিজন কলোনি বস্তি থানাঃ- সোনাডাঙ্গা খুলনা মহানগরী সহ অজ্ঞাতনামা আরো ০১ জন মিলে বাসার বাউন্ডারির মধ্যে প্রবেশ করে এবং একরাম আলাউদ্দিন মৃধা কে ডেকে পিছন দিক থেকে জাপটে ধরে এবং একরামের সাথে থাকা সঙ্গীরা তাদের কাছে থাকা অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় তিন রাউন্ড গুলি করে ও মৃত্যু নিশ্চিত করার জন্য ধারালো চাপাতি দিয়ে জবাই করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । এ বিষয়ে সোনাডাঙ্গা থানা ও কেএমপির উর্ধ্বতন কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সংক্রান্তে সোনাডাঙ্গা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে । উল্লেখ্য উক্ত নিহত ব্যক্তি এবং তার আপন বড় ভাই জালাল (৪২) তারা একসময় শেখ শাহজালাল সুজন (খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক) এর আস্থাভাজন ছিল, তবে তার কোন পদ-পদবী নেই। নিহত আলাউদ্দিন এক সময় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল বলে প্রাথমিক ভাবে জানা যায়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park