1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনার শিউলি হত্যা মামলার আসামিকে আটক করেছে র‌্যাব-৬

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

খুলনা সদর থানার চাঞ্চল্যকর শিউলি হত্যা মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি রিয়াদকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৫ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ, ১৫:৪৫ ঘটিকার সময় র‍্যাব-৬,

সিপিসি সদর কোম্পানি ও র‍্যাব-৭, সিপিসি-১, ফেনীর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার সদর থানায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা সদর থানার চাঞ্চল্যকর শিউলি হত্যা মামলার এজাহারভুক্ত একমাত্র পলাতক আসামি ১। মোঃ রিয়াদ খান (১৯) পিতা- মোঃ সালাউদ্দিন খান, মাতা: মৃত শিউলি বেগম, সাং- গজেন্দ্রপুর, থানা: ডুমুরিয়া, জেলা: খুলনাকে গ্রেফতার করে।

এজাহার বিশ্লেষণে জানা যায়, ধৃত আসামি রিয়াদ খান ও নিহত ভিকটিম শিউলি বেগম সম্পর্কে মা-ছেলে । নিহত শিউলি বেগম পেশায় একজন সৌদি আরব প্রবাসী ছিলেন। গত ২৭/১০/২৫ ইং তারিখ তিনি দুই মাসের ছুটিতে বাংলাদেশে আসেন। গত ১৩/১২/২৫ খ্রি: তারিখে আসামি রিয়াদ খান অজ্ঞাত কারণে তার মা ভিকটিম শিউলি বেগমকে হত্যা করে আত্মগোপনে চলে গেলে ভিকটিমের ছোট ভাই মোঃ রায়হান গাজী, পিতা: মোঃ হারুন গাজী,

সাং: সেনপাড়া, থানা: ডুমুরিয়া, জেলা: খুলনা বাদী হয়ে খুলনা সদর থানায় ধৃত আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। উল্লেখ যে, গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে ২,০৫,৮৪০ (দুই লক্ষ পাঁচ হাজার আটশত চল্লিশ) টাকা, দুইটি আইফোন, একটি স্মার্ট ফোন ও একটি এয়ারপড জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park