1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনার ফুলতলা উপজেলায় দেশীয় অস্ত্র ৪ রাউন্ড গুলি ও ইয়াবাসহ কনস্টেবল গ্রেপ্তার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪৩ বার পঠিত

খুলনা ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান
গতকাল শুক্রবার খুলনার ফুলতলা উপজেলায় আগ্নেয়াস্ত্র ৪ রাউন্ড গুলি ও ইয়াবাসহ যশোর জেলা পুলিশের এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া পুলিশ সদস্যের নাম সৌরভ সরকার ওরফে বাপ্পী (২৫) পিতা বিমল চন্দ্র সরকার গ্রাম দহকোলা ও বায়জিদ হোসেন (২৫) পিতা আঃ মজিদ ফুলতলা থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে পরোয়ার মোল্লা পিতা হোসেন মোল্লা এবং তার সহযোগী অজ্ঞাত পালিয়ে যায়। বাড়ির মালিক বিল্লাল পিতা সাইফুল মোল্লার ঘর তল্লাশি করে একটি একনালা বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। এ বিষয়ে জানতে চাইলে বিল্লালের স্ত্রী তাসলিমা জানান তারা অস্ত্র ক্রয় বিক্রয় করতে আসছিলো। সৌরভ সরকার তিনি যশোর জেলা পুলিশে কর্মরত বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের জামিরা গ্রামের বিল্লালের বাড়িতে অভিযান পরিচালনা করেন ফুলতলা থানার এসআই শফিউজ্জামান। অভিযানের সময় দেহ তল্লাশি করলে সৌরভ কাছে ৮ পিচ বায়জিদের কাছে ৭ ইয়াবা ট্যাবলেট ও উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় সৌরভের সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি ছিলেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, অনুসন্ধানে জানা গেছে যে গ্রেপ্তার হওয়া কনস্টেবল সৌরভ অস্ত্র, গুলি ও মাদকসহ এর আগেও কয়েকবার আটক হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ বলেন সৌরভ ও বায়জিদ নামে দুই ব্যক্তিকে অস্ত্র,গুলি ও মাদকসহ আটক করা হয়েছে। তিনি যশোর জেলা পুলিশের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সৌরভ হোসেনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনায় জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। কর্মরত এক পুলিশ সদস্যের বিরুদ্ধে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উক্ত অভিযান টি পরিচালনা করেন ওসি তদন্ত শরিফুল ইসলাম, এস আই শফিউজ্জামান, এ এস আই পিয়ারুল, এ এস আই জাহিদ কনস্টেবল হেলাল। তদন্ত শেষে এ ঘটনায় আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে একটি মাদক ও একটি অস্ত্র মামলা করা হয়েছে যার নাম্বার ১১ ও ১২ তারিখ ২৭/২০২৬।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park