1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনার দিঘলিয়ায় মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার পঠিত

রিপোর্টার এস.এম.শামীম, দিঘলিয়া।

খুলনার দিঘলিয়া উপজেলায় আইন-শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে ,
উপজেলা নিবার্হী অফিসার মোঃ হারুন অর রশিদ বলেন, বাল্যবিবাহ রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ এবং উপজেলার খেয়াঘাটে অতিরিক্ত টোল উত্তোলনের বিষয় নজর দারি বৃদ্ধির পাশাপাশি সরকারি খাস জমি অবৈধ দখল উদ্ধার, বাজার তদারকির পাশাপাশি মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও তিনি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।দিঘলিয়া উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী অফিসার মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) দেবাংশু বিশ্বাস , উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মাহাবুবুল আলম , ওসি তদন্ত প্রবীর , উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল ,উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হাসনাত,
উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, গাজীরহাট ইউপি প্রশাসক কাপিল বসাক,উপজেলা প্রকল্প কর্মকর্তা জামাল হোসাইন, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবমিতা দত্ত , জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান , আনসার ভিডিপি কর্মকর্তা সামছুর নাহার , যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম হোসেন , মাধ্যমিক শিক্ষা অফিসের ফিল্ড সুপারভাইজার মাকসুদা খানম, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ সভাপতি ইঞ্জিনিয়ার এস এমন ওয়াহিদ মুরাদ, বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park