1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনার দিঘলিয়ায় দুই শতাধিক আওয়ামী নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৯২ বার পঠিত

এস.এম.শামীম, খুলনা।

খুলনার দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়ন থেকে আওয়ামী লীগের দুই শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।

গতকাল ৩০ শে জানুয়ারী বিকেলে দিঘলিয়ার গাজিরহাট ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ড এলাকার এসব নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু। এ সময় তিনি নবাগত নেতা-কর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা বেলাল হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন—
আবুল কালাম আজাদ,
গাজিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মুকিদ আলী,সাধারণ সম্পাদক বাদশাহ গাজী,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ নবাব মোল্লা,

বারাকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক,দিঘলিয়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল-মামুন নিপু,এবং গাজিরহাট ইউনিয়ন বিএনপির সকল সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় গাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পদ্মবিলা ও ইসলামডাঙ্গা গ্রাম থেকে সাবেক ইউপি সদস্য ইরান শেখসহ
জাকারিয়া, কামরুল শেখ, গোলাম কিবরিয়া, রফিক শেখ, লতিফ মোল্লা, আজাদ শেখ, মহাসিন, ইলিয়াস, ইমদাদুল শাফায়েত, হাফেজ নাজমুল, শরিফুল শেখ শিমুল, ইব্রাহিম, জাফর, আল-মামুন জোবায়েদ, আলিমুল, ইদ্রিস, শহিদুল ফকির, ইমদাদুল, বাবুল শিকদার, রুবেল শিকদার, নবীর, তোফাজ্জল ফকিরসহ আরও অনেকে বিএনপিতে যোগ দেন।

অপরদিকে গাজিরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মাঝিরগাতী এলাকা থেকে
পরশ বিশ্বাস, দীপক ডাইন, অজয় সরকার, শ্রীবাস, বসু, হীরামন পাত্র, মিঠুন বিশ্বাস, মহানন্দসহ আরও অনেক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন।
নেতারা এ সময় বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে তারা বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়েছেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park