
মোসলেহউদ্দিন তুহিনঃনিজস্ব প্রতিবেদক।
পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে গল্লামারি বাজারে সুলভ মূল্যের সবজি, মাছ ও ডিমের দোকান উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১ মার্চ) সকাল ৯টায় বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থান্দার কামরুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, রমজান মাসে যাতে সর্বসাধারণ ন্যায্যমূল্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ক্রয় করতে পারেন, সে লক্ষ্যেই উপজেলা প্রশাসনের এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে প্রশাসন নিয়মিত তদারকি করবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম নবী উপজেলা প্রশাসনের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সাধারণ নাগরিক সমাজ এ ধরনের জনকল্যাণমূলক পদক্ষেপকে সাধুবাদ জানায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক খন্দকার, জলমা ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল মোমিন লিটন, আল-আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য নেতৃবৃন্দ।।