1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনার খানজাহান আলী থানা অধীন ফুলবাড়ীগেটে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৯৫ বার পঠিত

শেখ শাহীন ব্যুরো প্রধান খুলনা বিভাগ।

দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর চলমান গণহত্যা, শিশু হত্যা ও পৈশাচিক বর্বরতার প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খানজাহান আলী থানা শাখার উদ্যোগে এক বিশাল সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল ১১ এপ্রিল রোজ শুক্রবার বিকাল ৪টায় খুলনার ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত হয় । জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খানজাহান আলী থানা শাখার সভাপতি মুফতি আব্দুস শাকুর যশোরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং মিছিলে নেতৃত্ব প্রদান করেন সংগঠনটির খুলনা মহানগরের সভাপতি,ফুলবাড়ীগেট ইমদাদুল উলুম রশিদিয়া দিবা-নৈশ মাদরাসার মুহতামিম মুফতি গোলামুর রহমান দা.বা.।সমাবেশে বক্তারা বলেন,ইসরায়েলের বর্বর আগ্রাসন মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। ফিলিস্তিনের শিশুদের কান্না, নারীদের আর্তনাদ, শহিদদের রক্ত আজ আমাদের অন্তর বিদীর্ণ করে দিচ্ছে। আমাদের চুপ করে থাকার সময় নেই। ফিলিস্তিন আমাদের ঈমানি আত্মার অংশ।তারা আরও বলেন,যারা আল-আকসার পবিত্র ভূমিতে আগ্রাসন চালায়, তারা কেবল ফিলিস্তিন নয়,গোটা মুসলিম উম্মাহকে চ্যালেঞ্জ জানাচ্ছে। বিশ্বের মুসলিম জনতার উচিত ঐক্যবদ্ধ হয়ে ইহুদি সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হওয়া। সাথে সাথে সমাবেশ থেকে ঈসরায়েলি সকল পণ্য বয়কট করার আহবান জানানো হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ থানা জয়েন্ট সেক্রেটারি ও ইসলামী যুব আন্দোলনের থানা সভাপতি মোঃ নাজিম হাওলাদার নাঈম এর পরিচালনায় অনুষ্ঠিত সংহতি সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের থানা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাসুম, সহ-সভাপতি মাস্টার মঈন উদ্দিন ভূঁইয়া, মাওলানা সিরাজুল ইসলাম,সেক্রেটারি মোঃ কামরুজ্জামান, আইম্মা পরিষদের থানা সাধারন সম্পাদক মাওলানা আব্দুল আজিজ ইসলামী ছাত্র আন্দোলনের খুলনা মহানগরের সাধারণ সম্পাদক মোঃ হাসিবুর রহমান শাকিল,আজাদ মোল্লা,মোঃ আমির হোসেন, মোঃ সাকিব হোসেন,যুব আন্দোলন নেতা মাহাতাব ইবনে রফিক,বিএনপি নেতা ইমদাদুল হক,এনামুল হক ডায়মন্ড,থানা ছাত্র আন্দোলন নেতা মোঃ নাঈম হোসেন,ওমর ফারুক,ইউসুফ বিল্লাহ,শাহজালাল,শ্রমিক নেতা ওহিদুল ফকির,মামুনুর রশিদ মুন্না সহ প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয় যা ফুলবাড়ীগেটের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে শত শত আলেম,তালিবে ইলম, তৌহিদি জনতা ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park