1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনায় ২য় বিভাগ ক্রিকেট লিগে বর্ণমালা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক
খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৪–২০২৫-এর ফাইনাল ম্যাচে বর্ণমালা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত ফাইনালে বর্ণমালা স্পোর্টিং ক্লাব ২ উইকেটের নাটকীয় জয়ে খুলনা রয়েল বেঙ্গলকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে খুলনা রয়েল বেঙ্গল ৪১.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে মাহিয়ান হাসান সর্বোচ্চ ৫৭ রান ও হাসিবুর রহমান ৪৬ রান করেন। বর্ণমালার পক্ষে দুর্দান্ত বোলিং করেন নির্জন ফরাজী, তিনি ৫ উইকেট শিকার করেন।
জবাবে বর্ণমালা স্পোর্টিং ক্লাব ৩৬.১ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলে নেয়। দলের পক্ষে মিজান সর্বোচ্চ ২৭ রান করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বিতান কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচারক ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য জনাব মো. জুলফিকার আলী খান। এছাড়া উপস্থিত ছিলেন খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা ও সদস্য সচিব জনাব মো. আলীমুজ্জামানসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোল্লা খায়রুল ইসলাম, শাহ আসিফ হোসেন রিংকু, এস. এম. জাকির হোসেন রিপন, মো. সাইফুল ইসলাম, শাহনাজ খাতুন, খন্দকার হাসিনুল ইসলাম নিক, একরামুল কবির মিল্টন, মো. বেলাল হোসেন, মো. আজিজুর রহমান জুয়েল ও মো. শফিউল আলম সবুজ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park