1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনায় সাংবাদিকের মোটরসাইকেল চুরি, সোনাডাঙ্গা থানায় মামলা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পঠিত

এস.এম.শামীম, খুলনা।।

খুলনা নগরীতে এক সাংবাদিকের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক এস এম শামীম।
জানা যায়, এস এম শামীম খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনী মহল গ্রামের বাসিন্দা এবং গোলাম মাওলার পুত্র। তিনি দিঘলিয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ প্রতিদিনের মতো তিনি তার ব্যবহৃত ইয়ামাহা FZ V-2 মডেলের নীল রঙের মোটরসাইকেলটি খুলনা নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন কেডিএ মসজিদের সম্মুখে রাজ স্কয়ার ইয়েলো শোরুমের সামনে রেখে অফিসে যোগ দেন। পরে ইফতারি ও নামাজ শেষে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বাইরে এসে তিনি মোটরসাইকেলটি আর খুঁজে পাননি।
পরে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলের কোনো সন্ধান না পেয়ে তিনি সোনাডাঙ্গা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি নং–০৭, তারিখ ১১ মার্চ ২০২৬।
চুরি হওয়া মোটরসাইকেলটির চেসিস নম্বর PS2RG64100AO21391, ইঞ্জিন নম্বর G3L5E0185946 এবং রেজিস্ট্রেশন নম্বর যশোর-ল-১৪-২৩৮১। মোটরসাইকেলটি ১৫০ সিসি ক্ষমতাসম্পন্ন এবং রং নীল।
এদিকে দিঘলিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ দ্রুত মোটরসাইকেলটি উদ্ধার এবং চুরির ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park