1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

‎খুলনায় শীতবস্ত্র বিতরণে অসহায়দের মুখে ফুটলো হাসি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

খুলনা ব্যুরো প্রধান।

‎শীতের প্রারম্ভে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে শুক্রবার (১২ ডিসেম্বর ২৫) খুলনার শেরেবাংলা রোড লায়ন্স স্কুল অডিটরিয়াম প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এই কার্যক্রমটি পরিচালনা করেছে বাংলাদেশ সবুজ শ্যামল পরিষদ ( বিএস এস পি) তরুণ সহযোগী সংগঠন, খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে (BSSP), যেখানে ৫০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ আব্দুস সামাদ রুবেল (কেন্দ্রীয় সভাপতি)
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম মান্নান বাবুল, সহকারী অধ্যাপক খুলনা পাবলিক কলেজ, আবু আসলাম বাবু উপদেষ্টা চ্যানেল এস, সাইফুল মিনা মহাপরিচালক নতুনতারা, শরিফ হোসেন যুগ্ন সাধারন সম্পাদক কেন্দ্রীয় কমিটি। সভাপতিত্ব করেন এস এম নাজমুল হাসান সভাপতি বিএসএস পি খুলনা বিভাগ,সঞ্চালনায় মোঃ হুমায়ুন কবির সম্পাদক খুলনা বিভাগ সহ বিভাগীয় প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

‎প্রধান অতিথি তার বক্তব্যে বলেন , “শীতকাল অনেকের জন্য আনন্দের হলেও, অনেকের জন্য এটি কষ্টের। যাদের কাছে পর্যাপ্ত পোশাক বা আশ্রয় নেই, তাদের সহায়তার জন্য শীতবস্ত্র বিতরণ করা আমাদের মূল উদ্দেশ্য। সমাজে অর্থবিত্তশালী ব্যক্তিরা পাশে দাঁড়ালে এ কার্যক্রম আরও বড় পরিসরে বাস্তবায়ন করা সম্ভব হবে।”

‎সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তারা শীতের সময় দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাচ্ছেন। স্থানীয়রা এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশা প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park