1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন,পরিবেশ,বন ও জলবায়ু প্রতিমন্ত্রী- শেখ ফরিদুল ইসলাম

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠান ১১ জুলাই (শনিবার) সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সকলের বৃক্ষরোপণ করা অপরিহার্য। জনগণের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিকে জোরদার করতে হবে। সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা নিয়েছে। সকল সরকারি বেসরকারি দপ্তর ও সংস্থা মিলে গত ২ জুলাই পর্যন্ত এক কোটি ৭০ লাখের মতো গাছের চারা রোপণ করা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাস্তার দুই পাশে গাছের চারা রোপণ করে সবুজ বিল্পব শুরু করেছিলেন।

তারই ধারবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান গাছের চারা রোপণ করে সবুজ বিল্পব শুরু করেন। তিনি আরও বলেন, পরিবেশ ও জলাবদ্ধতার ক্ষতির কারণ হলো পলিথিন। পলিথিন বন্ধে সকলের সচেতন হতে হবে। আমাদের পরিবেশটি কিন্তু অনেকটা বিপন্ন। এখন কাজ হলো বৃক্ষরোপণ করে পরিবেশটাকে উন্নত করা। বর্তমান সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে হবে। দুই কোটির মতো কেওড়া গাছ লাগানো হবে। গাছ হলো আমাদের পরম বন্ধু। একদিকে অর্থকরী ফসল অন্য দিকে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। প্রতিমন্ত্রী সকল খালি জায়গায় ফলজ, বনজ, ঔষধি, শোভাবর্ধনসহ সবধরণের গাছ লাগাতে সকলের প্রতি আহবান জানান।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন, সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান,রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক,বন সংরক্ষক ইমরান আহমেদ, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মনিরুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও নার্সারি মালিক সমিতির সভাপতি মো: বদরুল আলম রয়েল। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান। জেলা প্রশাসন এবং খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষ্যে এর আগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে খুলনা কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি পেশার জনগণ অংশ নেন। মাসব্যাপী বৃক্ষমেলা প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের স্টলসহ মেলায় মোট ৬২টি স্টল রয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park