1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনায় টিকা গোল্ডেন রিল ফিশিং কম্পিটিশন , মিলন মেলা ও প্রীতিভোজ ২০২৫ অনুষ্ঠিত। খান জাহান আলী থানা প্রতিনিধি:

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

বাংলাদেশ মৎস্য শিকারীদের সমন্বয়ে একতা সৌখিন মৎস্য খামারের উদ্যোগে মৎস্য শিকার প্রতিযোগিতা ,শিকারীদের মিলনমেলা, প্রীতিভোজ গতকাল শনিবার মোস্তর মোড় সংলগ্ন একতা মৎস্য খামারে সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়। একতা মৎস্য খামারের সভাপতি সুলতান মাহমুদ পিন্টুর সভাপতিত্বে এবং একতা মৎস্য খামারের সদস্যদের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় প্রধান অতিথি ছিলেন একতা মৎস্য খামারের উপদেষ্টা ও সাবেক এমপি আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন ঢাকার শাহ নেওয়াজ ভূইয়া, খুলনা ফেরদৌসী রহমান, পাবনার আলী আব্বাস। এছাড়া উপস্থিত ছিলেন আলহাজ্ব মোড়ল আব্দুল গফফার, মাহমুদুর রহমান, আলী আব্বাস মোড়ল শেখ শাহিন অ্যাডভোকেট জিল্লুর রহমান কাজী জহির আব্দুল জলিল ছালেক এসএম মোস্তাফিজুর রহমান পরিমল কুমার দাস, নাজিম উদ্দিন মামুন জয় সহ মৎস্য শিকারিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা । সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত মাছ ধরার প্রতিযোগিতা ছিল মনমুগ্ধকর। দুপুর ২ টায় আব্দুল গফফার মোড়লের মৎস্য খামারে দুপুরের প্রীতি ভোজের পরে পুরস্কার বিতরণী শুরু হয়। মৎস্য শিকারী একরাম ৫ কেজি ১৮০ গ্রামের একটি মৃগেল মাছ শিকার করে প্রথম স্থান অর্জন করেন। মৎস্য শিকারিদের মধ্যে সম্প্রীতি বন্ধন বাড়াতে ১০০ জন শিকারি একটি গেঞ্জিতে স্বাক্ষর করে যা নিলামে বিক্রি হয়। আলহাজ্ব আব্দুল গফফার মোড়ল সর্বোচ্চ দরদাতা হিসাবে ১২ হাজার টাকায় গেঞ্জিটি কিনে দেন। গতবছর এ প্রতিযোগিতায় টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছিল,এ বছর খুলনায় আগামী বছর রাজশাহীতে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মৎস্য শিকার প্রতিযোগিতা বাংলাদেশের ঐতিহ্য বহন করে। মৎস্যজীবী এবং মৎস্য শিকারি দেশে অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park