1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনায় জেলা প্রথম নারীপ্রশাসকের যোগদান -হুরে জান্নাত”

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

খুলনার নতুন জেলা প্রশাসক হিসেবে ২ এপ্রিল ২০২৬ মিজ হুরে জান্নাত যোগদান করেছেন। তিনি প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে এই পদে অধিষ্ঠিত হয়েছেন। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-২) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।মিজ হুরে জান্নাত বিসিএস (প্রশাসন) ২৭ তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি গত রবিবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই পদে নিযুক্ত হন। একই দিনে দেশের আরও ১০টি জেলায় নতুন জেলা প্রশাসক নিযুক্ত করা হয়েছে।খুলনার বিদায়ী জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকারকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মিজ হুরে জান্নাতের যোগদানের মাধ্যমে খুলনা জেলা প্রশাসনে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।এই নিয়োগ খুলনা জেলা প্রশাসনে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে, কারণ হুরে জান্নাত প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।মিজ হুরে জান্নাত (খুলনা জেলা প্রশাসন)কে সাংবাদিক গণের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। এছাড়াও সাংবাদিক গণ তাঁর দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন। তারা আশা করেন, তিনি খুলনা জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন।সাংবাদিক গণ আরও বলেন, মিজ হুরে জান্নাতের যোগদান খুলনা জেলা প্রশাসনে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। তারা তাঁর নেতৃত্বে খুলনা জেলার সার্বিক উন্নয়ন কামনা করেন।অপরদিকে, সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলম বলেন, “মিজ হুরে জান্নাতকে খুলনা জেলা প্রশাসক হিসেবে পেয়ে আমরা সাংবাদিকরা খুবই আনন্দিত। আমরা আশা করি, তিনি আমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে খুলনা জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park