1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনায় জালিয়াতির মাধ্যমে চাকরী, ৬ বছরের কারাদণ্ড

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পঠিত

শেখ মাহতাব হোসেন।
খুলনা (২৬ এপ্রিল) খুলনার পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে চাকরীতে থেকে সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি বিমল বিশ্বাসকে ৬ বছরের সশ্রম কারদন্ড দিয়েছেন আদালত।

পাশাপাশি তাকে ৫ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

আজ রোববার খুলনার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো: আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো: ইয়াছিন আলী।

রায় ঘোষণার সময় আসামি বিমল আদালতে উপস্থিত ছিলনা। আসামি পাইকগাছা উপজেলার হিতামপুর এলাকার বাসিন্দা যতিন্দ্র নাথের ছেলে।

আদালতের সূত্র জানায়, জন্ম তারিখ ভুল দেখিয়ে আসামি বিমল বিশ্বাস গত ১৯৯৮ সালের ১ নভেম্বর খুলনা জেলার পাইগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয় পরিষদের গ্রাম পুলিশ পদে চাকরিতে যোগদান করে।

প্রতারণার উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে চাকরিতে বেশি দিন থেকে সরকারি অর্থ আত্মসাৎ করার জন্য জন্ম তারিখ ১৯৫৮ সালের ৩ আগস্টের পরিবর্তে ১৯৬৯ সালের ২৫ জুন জন্ম তারিখ দেখিয়ে গত ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর জাল স্কুল সার্টিফিকেট ও তার ভিত্তিতে পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র সংশোধনের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের ৫ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা আত্মসাৎ করে।

২০১৮ সালে নির্মল অধিকারী সিনিয়র বিশেষ জজ আদালতে একটি মামলা দায়ের করে। ২০২১ সালের ৩১ মার্চ দুর্নীতি দমন কমিশন খুলনার উপ-সহকারী পরিচালক মো: ফয়সাল কাদের আসামি বিমল বিশ্বাসকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park