
খুলনা জেলা প্রতিনিধি,
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ মোঃ আক্তারুজ্জামান এর সঙ্গে খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ করেন। শনিবার সকাল সাড়ে ১০ টার সময় খুমেক পরিচালকের কার্যালয়ে স্বাক্ষাত ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা মফস্বল প্রেসক্লাব আহবায়ক মহিদুল ইসলাম শাহীন,সদস্য সচিব নজরুল ইসলাম নবী, সাংবাদিক ইমরান জামান কাগজ, সাংবাদিক মফিজুর রহমান টুকু প্রমুখ। এর আগে সংগঠনের অন্যতম সদস্য খুমেক হাসপাতালে চিকিৎসাধীন ইরানী পারভীনকে দেখতে যান। এসময় তার চিকিৎসার খোঁজখবর নেন নেতৃবৃন্দ।