1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুবিতে নাগরিক সচেতনতা ও তথ্য যাচাইয়ের গুরুত্ব নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১১৫ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
খুলনা (২০ জানুয়ারি) বাংলাদেশ নির্বাচন কমিশন ও ইউএনডিপির আয়োজনে দিনব্যাপী “See the Truth, Be the Change” শীর্ষক নাগরিক শিক্ষা ও যুব সম্পৃক্ততা বিষয়ক কর্মশালা আজ ২০ জানুয়ারি (মঙ্গলবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাব নৈয়ায়িক এর সহযোগিতায় কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। তিনি বলেন, দেশের মোট ভোটারের একটি বড় অংশ এখন নতুন প্রজন্মের তরুণরা। একটি শক্তিশালী ও সঠিক পথে পরিচালিত রাষ্ট্র গঠনে তাদের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ভুল ও বিভ্রান্তিকর তথ্য একটি জাতিকে বিপথে নিতে পারে, এমনকি ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। তাই সঠিক, যাচাইকৃত ও দায়িত্বশীল তথ্যের ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে তিনি মন্তব্য করেন।কর্মশালায় নাগরিক শিক্ষা, তথ্য বিশৃঙ্খলা, বিকৃত ও প্রভাবিত কনটেন্ট শনাক্তকরণ, তথ্য যাচাই-বাছাইয়ের বিভিন্ন টুল এবং দায়িত্বশীল তথ্য শেয়ারের অভ্যাস গড়ে তোলার ওপর একাধিক সেশন পরিচালিত হয়। সেশনগুলো উপস্থাপন করেন খুলনার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সোহেল সামাদ, বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোঃ মনিরুজ্জামান এবং যমুনা টেলিভিশনের সিনিয়র সম্প্রচার সাংবাদিক আহমেদ রেজা। এ ছাড়া কর্মশালায় যুব সংলাপ ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।এ কর্মশালার মূল লক্ষ্য হলো তরুণদের মধ্যে নাগরিক দায়িত্ব ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করার সক্ষমতা তৈরি এবং তথ্য শেয়ার করার আগে যাচাই করার অভ্যাস গড়ে তোলা। ইন্টার‌্যাকটিভ শেখানো পদ্ধতি ও বাস্তব উদাহরণের মাধ্যমে অংশগ্রহণকারীদের সমালোচনামূলক চিন্তা বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park