1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিরেরডাঙ্গা কেডিএ ও নিবিড় আবাসিকের বাড়ির মালিকদের আলোচনা ও দোয়া

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৩৯ বার পঠিত

মোঃ মামুন মোল্লা:খুলনা 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নগরীর বাদামতলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানাধীন মিরেরডাঙ্গা কেডিএ আবাসিক ও নিবিড় আবাসিক বাড়ির মালিকবৃন্দ এ দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে।
১৮ জানুয়ারি রবিবার বাদ এশা গফফার মোড়লের মৎস্য ঘেরে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী খানা বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মীর কায়ছেদ আলী, মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সাদী।
কেডিএ আল-আকসা জামে মসজিদের সভাপতি আব্দুল গাফফার মোড়লের সভাপতিত্ব এবং
কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিকের পরিচালনায়
অনুষ্ঠিত এ দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাজী মিজানুর রহমান, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মোল্লা সোহাগ হোসেন, আব্দুর রব মুন্সী, মোল্লা সোহাগ হোসেন, খুলনা মহানগর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল আলম মুন্সী, আলমগীর হোসেন, মীর শওকত হোসেন হিট্টু, ইকবাল হোসেন মিজান, গোলাম কিবরিয়া, ডাঃ রইস উদ্দিন, যুবদল নেতা শহিদুল ইসলাম সোহেল , মাসুম খান, মেহেদী হাসান বাপ্পী, মহিলা নেত্রী শান্মী চৌধুরী মলি সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত ভোটারাধিকার এর সঠিক প্রয়োগ করতে হবে।বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করে ভোট প্রয়োগ করতে হবে। তিনি আরো বলেন ভোট মূল্যবান সম্পদ যা সুন্দর সমাজ, উন্নত দেশ এবং আপনাদের সন্তানদের উওম ভবিষ্যতে গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park